রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, সেলিম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবো। দীর্ঘ সাড়ে ৯ বছর যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাবো।’

(১৮ ডিসেম্বর) সোমবার বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙল প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মানুষদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি, তাহলে নির্বাচনে ভালো একটি ফলাফল পাবো, এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে। করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।’

নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া (তৃণমূল বিএনপি) ও শামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD