রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নবনির্মিত ভবনের ছাদ থেকে পড়ে মোঃ মানিক মিয়া (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ফতুল্লার কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় আদম ব্যবসায়ী ইমরানের নির্মিত ভবনের উপর থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মানিক মিয়া (৩৯) মুন্সিগঞ্জ জেলার চর সন্তোশপুর এলাকার মুজাফফর প্রধানির ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ শাহীবাজার আমতলা এলাকায় আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে বসবাস করেন।

জানা যায়, মোঃ মানিক মিয়া নামের ওই শ্রমিক নির্মাণাধীন ভবনে কাজ করতেন। দুপুর ১টায় ছাদে কাজ করার সময় নিচে পড়ে যায়। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD