বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:– নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পিলকুনী পুলপার সংলগ্ন এলাকায় বিসমিল্লাহ ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর)  দুপুর ১ টার দিকে আগুনের সূত্রপাত। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

হাজিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ছড়িয়ে পড়ে।  আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও পাগলা দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ২ টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই কর্মকর্তা আরও জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বয়লার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

মালিক সাইফুল ইসলাম জানান,  ধারণা আগুনের সূত্রপাত বয়লার থেকে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত পানিহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষ টাকা হতে পারে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD