সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ পাওয়া গেল জঙ্গলে

সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁয় নিখোঁজের দুদিন পর  বৃদ্ধ খোরশেদ বেপারী (৭২) এর লাশ পাওয়া গেছে । ১ মার্চ সকালে মঙ্গলেরগাঁওয়ের বাসা থেকে বের হয়ে চৌরাস্তা যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, (৩ মার্চ) বুধবার সোনারগাঁয়ের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এর আগে সোমবার তিনি নিখোঁজ হলে তার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয়।

তিনি জানান, বৃদ্ধের মানসিক সমস্যা ছিলো। তিনি বনে-বাদারে ঘুরতেন। তার মরদেহের আশে পাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন। পরিবারের কথায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD