বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। রোববার রাতে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, মিলন হোসেন, সারোয়ার হোসেন, আমিজ উদ্দীন জনি, মো. বাবু, ইকবাল হোসেন, আরিফ হোসেন ও মো. রবিন, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি। এসময় তাদের কাছ থেকে ৬ টি এসএস পাইপ ও ৩ টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

সোমবার রাত আড়াইটায় র‍্যাব-১১’র এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতরা কিশোরগ্যাংয়ের ‘হোসেন গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD