রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনির জামিন নামঞ্জুর

সংবাদ নারায়ণগঞ্জ:- কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান রনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

(২২ আগস্ট) রোববার বিকেলে হেফাজতের হরতালে সহিংসতার মামলায় জামিন আবেদন করা হলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে রনিকে আটক করে পুলিশ। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। এই তিন মামলার একটিতে জামিন শুনানি হয়। অন্য দুই মামলার নথি উচ্চ আদালতে রয়েছে। সেগুলোর শুনানি পরে অনুষ্ঠিত হবে।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD