মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া 

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী মাছি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মাসুম ওরফে ‘মাছি’ নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুম ওরফে ‘মাছি’ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ছেলে।

র‍্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ‘মাছি’ ছিনতাইকারী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র‍্যাব-১১। সোমবার দুপুরে একটি বিশেষ অভিযান চালিয়ে চিটাগাং রোড এলাকা থেকে ‘মাছি’কে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী মাসুম ওরফে ‘মাছি’র বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। সেগুলোর বিচার কাজ এখনো চলমান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD