বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

আগামী ২৫ জুন শ্রমিক লীগের আনন্দ মিছিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সংবাদ নারায়ণগঞ্জ:- আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(২০ জুন) সোমবার সন্ধ্যায় আলীগঞ্জ লেবার হলে আনন্দ মিছিলটি সফল করার লক্ষ্যে হলে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাদ, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সহ সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, প্রচার সম্পাদক লিটন শিকদার, মেশিনারিজ ইট ভাঙ্গা নির্মাণ মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রাকিব, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম, পাগলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য বাবুল মিয়া সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD