বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার (৩ মে) রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার বেকারীর মোড় জামালের গ্যারেজ সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়

এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেহানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. শরিফুল ইসলাম (২১), সোহেল ওরফে ইফতান (২৯) এবং মো. সবুজ (১৯)। তারা সবাই বর্তমানে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় বসবাস করলেও তাদের স্থায়ী ঠিকানা কুমিল্লার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে শরিফুলের কাছ থেকে একটি স্টিলের বাটযুক্ত ধারালো ছোরা, সোহেলের কাছ থেকে একটি ধারালো হাসুয়া এবং সবুজের কোমর থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া একটি দা ও একটি দ্বিমুখী চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD