সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

ভালো কাজের ফল সব সময় ভালো হয়, শাহ্-আলম গাজী টেনু

সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শাহ্ আলম গাজী টেনু পাগলা বাজার ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেছেন।

(২ আগস্ট) মঙ্গলবার সকালে তিনি সকল ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন।

এসময় তিনি বলেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির পরপর তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছি সুনামের সাথে। ব্যবসায়ীদের সুখ-দুখে সবসময় পাশে থেকে কাজ করেছি। আমি আমার নিজের জন্য এই সংগঠনে সভাপতি দায়িত্ব পালন করিনি। এই সমিতিকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করেছি।

তিনি আরো বলেন, আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি হয়তো ভুলে গেছেন আমি তাকে এখানে নিয়ে এসেছি। আমি কারো সাথে দ্বন্দ্বের জড়াতে চাই না ব্যবসায়ীরা যাকে ভালবাসবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ভালো কাজের ফল সব সময় ভালই হয় এটাই আমি প্রত্যাশা করি। পাশাপাশি সকল ভোটারদের দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD