বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) রাতে পাঠানটুলী বাসস্ট্যান্ড সংলগ্ন স্পাইডার ফেব নামক একটি ডাইং কারখানার সাব স্টেশন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্পাইডার ফেব্রিকের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা জানান, দুই সপ্তাহ পর পর সাব স্টেশনটির রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। সে হিসেবে শনিবার সন্ধ্যায় সাব স্টেশনের দরজা খুললে গন্ধ পাই এবং এক কোণায় মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD