শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

প্রধানমন্ত্রীর পাঁচ লাখ টাকা করে পেলেন নিহতের ৩৫ পরিবার

সবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত ৩৫ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (২৭ সেপ্টম্বর) রোববার বিকেলে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে চেক তুলে দেন ডিসি জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ সদরের ইউএনও নাহিদা বারিক, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

এমপি শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী মমতাময়ী। তিনি এতিমের কষ্ট সবসময় বোঝেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যারা নিহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া যারা চিকিৎসাধীন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য দোয়া করবেন।

পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD