বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণে স্বামী নিহত, স্ত্রী আহত

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে জসিম উদ্দিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। (১ জানুয়ারি) রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় জসিমের স্ত্রী জুবাইদা আক্তারও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি তৈলবাহী ট্যাংকলরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে জসিম মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, রোববার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD