বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে মুরগির ফার্ম থেকে ১১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:-রূপগঞ্জে একটি মুরগির খামার থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

(৯ জুলাই) রোববার ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাছিমপুর কান্দিরপাড়া এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)। র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD