বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।

(৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি।

কারখানার শ্রমিকরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলের তুলার গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

ইনচার্জ ওসমান গনি জানান,  ভোরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD