শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

আপত্তিকর অবস্থায় রুপগঞ্জ থানার এসআই জনতার হাতে আটক

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোল্লা আপত্তিকর অবস্থায় এক নারীসহ  আটক করেছে স্থানীয় জনতা।

রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, রোববার বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ভাড়াটিয়া ঘরে নেয়। এসময় স্থানীয় জনতা বিষয় টের পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন।

পরে রূপগঞ্জ থানায় জানানো হলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন। তবে মিরাজকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বাকিটা এসপি স্যার দেখবেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD