মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ

সংবাদ নারায়ণগঞ্জ;- নারায়ণগঞ্জের পিকনিকের ট্রলারে সন্ত্রাসী হামলায় নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে রাজীব হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ ফাড়ি পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কাঞ্চন পৌরসভার তারৈল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজীব হোসেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বরকাও এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এর আগে, গত রবিবার (১৪ জুলাই) রাত ৯ টার দিকে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে পিকনিক ট্রলারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রীদের হামলায় রাজিব, বাদল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রাব্বী মিয়া, আলামিন, রেজাউল, শ্যামল মিয়াসহ অন্তত ১০ পিকনিক যাত্রী আহত হয়।

এ সময় আহত রাজিব ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান রাজিব। পরে এ ঘটনায় নিহতের বোন মাহমুদা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত রাজীব হোসেনের ভাই আরিফ জানান, গত রবিবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে কালীগঞ্জের বরকাও এলাকা থেকে তার ভাই রাজীবসহ প্রায় ৩০ জনের বন্ধু মহল পূর্বাচলের দিকে ট্রলারে করে ঘুরতে আসেন। পথিমধ্যে রাত ৯ টার দিকে তারৈল এলাকার পৌঁছলে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পিকনিক ট্রলারে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পিকনিক ট্রলারে থাকা পিকনিকের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিব প্রতিবাদ করলে হামলা কারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে নদীতে ফেলে দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, খবর পেয়ে দুপুরে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে থেকে নিহত রাজীবের হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD