সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

(৭ অক্টোবর) শনিবার দিবাগত রাতে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- অরিজিৎ, তার স্ত্রী রিংকু ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

প্রতিবেশী আরমান আলি মোল্লা বলেন, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পারি, রাত ৩টার দিকে বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান রিংকু। এরপর দিয়াশলাই জ্বালাতেই ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। তার ধারণা গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD