রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে সোনাকান্দা গ্রাম হতে আলমগীর নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি, মামলা প্রক্রিয়াধীন।