বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ ৪ যুবক গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ ৪ যুবককে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার(২৮ অক্টোবর) রাতে তাদের কে বন্দর থানার মদনপুরের চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক।

গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান(৩২), একই থানার চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান (২৪), চানপুর দক্ষিন পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুখ (৩৮) ও মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,নাঈমুর রহমান,ওমর ফারুখ ও মোঃ ফারুখ কে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD