সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী রূপ বদলে আবার সক্রিয় মহিদুল—মিরু ও শাহ নিজামের ঘনিষ্ঠতা নিয়ে নতুন প্রশ্ন, বিএনপির ছায়ায় পুরনো দাপটের অভিযোগ কুতুবপুরে আবার সক্রিয় ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামী মহিদুল—প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী ফলোআপ প্রতিবেদন: ‎ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী টুটুল ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১

সংবাদ নারায়ণগঞ্জ:-  রূপগঞ্জের কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) ও সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৩ মে) ভোর ৫ টার দিকে তাকে রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট গ্রামে অভিযান চালিয়ে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় সাদেক মোল্লা (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুনের নেতৃত্বাধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রোবাবার ভোর পাচটার দিকে রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট গ্রামে অভিযান চালিয়ে প্রথমে সাদেক মোল্লা কে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ৬০ লিটার চোলাই মদ,৬ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ “ওয়াস” ও চোলাইমদ তৈরির সরঞ্জামপ্লাস্টিকে পাইপ ২টি,লোহার বার্নার ২টি এবং স্টিলের নল ২টি উদ্ধার করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD