রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ারের পুত্র মো. রাশেদুজ্জামান (২২); নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের পুত্র মো. গালিব (১৮) ও কন্যা মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে আর উঠে আসেননি। বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জের ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বিকাল ৫টার দিকে ডুবুরিরা মো. রাশেদুজ্জামান ও তার শ্যালক মো. গালিবের মরদেহ উদ্ধার করেন।পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

‎জানা গেছে, নিহত গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করতেন। আর রাশেদুজ্জামান ছিলেন তার দুলাভাই (আকরামের মেয়ের স্বামী)। তিনি কাজের সন্ধানে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।

‎আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ‎একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD