শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মিশাল নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের খালা শাশুড়ি আলেয়া বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন ১৮ মাসের শিশু মিনহাজ, মিশালের শ্যালক মাহফুজুল ইসলাম ও আরেক শ্যালক সাব্বির। এইচডিইউতে রয়েছেন মিশালের স্ত্রী মিতা ও তাদের মেয়ে আফসানা।

নিহত মিশালের চাচাতো বোন বর্ণা জানান, মিশালকে ফতুল্লার মাসদাইরের সিটি কর্পোরেশনের কবরস্থানে বুধবার ১২টায় দাফন করা হয়েছে।

বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিশাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান। মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে সোমবার (৮ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে মিতার ১৪ শতাংশ, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ শরীর দগ্ধ হয়।

চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন, মিশালের স্ত্রী মিতা, তাদের মেয়ে আফসানা ও ছেলে মিনহাজ, মিশালের শ্যালক মাহফুজুল ইসলাম ও আরেক শ্যালক সাব্বির।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD