শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সায়েন্সল্যাব থেকে সিটি কলেজ পর্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন।

এরই মধ্যে আন্দোলনকারীদের পিছু হটাতে যোগ দিয়েছে পুলিশ। তবে পুলিশ ও ছাত্রলীগ মিলে আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পাল্টা ধাওয়া দেন। এতে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

এর আগে এদিন দুপুর ১টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন, বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় থেকে জিগাতলা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের সড়কে ছাত্রলীগ অবস্থান করে।

সায়েন্সল্যাব মিরপুর রোড ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এইদিকে ধানমন্ডির দিকে হাসপাতালে আসা মানুষজন হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা এখনো জানি না। তবে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD