মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা লিংকরোডে উত্তাল জনতা: স্বেচ্ছাসেবক দল নেতা এস কে শাহীনের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আইসিইউতে নায়ক ফারুক

সংবাদ নারায়ণগঞ্জঃ- বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক আবারো অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফারুক চাচা। মাঝে তার করোনা পজিটিভও হয়েছিল। এরপর কিছুদিন সুস্থ ছিলেন তিনি। কিন্তু গত বৃস্পতিবার চেকআপ করানোর জন্য সিঙ্গাপুরে যান। সেখানে চিকিৎসকের পর্যবেক্ষনে থাকছিলেন তিনি। হুট করে আজ (শনিবার) তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই দ্রুত চাচাকে আইসিইউতে নেয়া হয়।

এর আগেও ফারুককে সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত জন্মদিনটা হাসপাতালের বিছানায় শুয়েই কাটিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতা ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। তার অভিনীত লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই ছবিগুলো দারুণ দর্শকপ্রিয়।

‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপরে ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD