রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সেপটিক ট্যাংক থেকে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- গাজীপুরের সেপটিক ট্যাংক থেকে শান্ত (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। (২২ মার্চ) সোমবার সকাল ৯টায় সদরের বাঘের বাজার বানিয়ারচালা এলাকা থেকে এ লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

নিহত শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার চরমসলন্দ উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। সে বাঘের বাজার এলাকার আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়াবাসায় থাকতো।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ বলেন, রোববার (২১ মার্চ) বিকেলে শান্তকে বাড়িতে রেখে পাশের বাসা যান তার মা। পরে ফিরে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও বলেন, কোথাও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপর ওই দিন জয়দেবপুর থানায় জিডি করে শান্তর বাবা।

সোমবার সকালে ভাড়াবাড়ির পাশে টয়লেটের সেপটিক ট্যাংকের টিনের ঢাকনা খুলে শান্তর লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD