মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

হেফাজতে ইসলামের সহিংসতাঃ সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার

সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। (৪ এপ্রিল) রোববার রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। (৫ এপ্রিল) সোমবার  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এতথ্য নিশ্চিত করেন।

(৩ এপ্রিল) শনিবার  রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হন। এ খবর পেয়ে হেফাজতের নেতাকর্মীরা ওই রিসোর্ট ভাঙচুর করেন এবং মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে টায়ার জ্বালিয়ে তাণ্ডব চালান।

 

 

মামুনুলের অবরুদ্ধের জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে ওইদিন রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সমর্থকরা।

 

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মাওলানা মামুনুল হক।

 

 

 

 

 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, সাবেক ওসি রফিকুল ইসলাম রাতেই দায়িত্ব হস্তান্তর করেন। থানায় ওসি হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD