শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

এবার না’গঞ্জে বেড়েছে এসএসসি পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ জেলায় বেড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১৩ জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা ১ম পত্র ও সহজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার ৪৭ কেন্দ্রে মোট ৩৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ২৬৩ জন, দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৫৩১জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৪২৪জন।

গতবছর জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১০৫ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১৩ জন এবং কেন্দ্র সংখ্যা বেড়েছে ৭টি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD