মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। (১১ এপ্রিল) রবিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্ৰহ্মপুত্ৰ নদে গোসল করতে যায়।
এসময় অসাবধানতাবশত রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। রাফিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়ার মৃত্যু হয়।