বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লকডাউনে মাহমুদা জাহানের অভিযান অব্যাহত

সংবা নারায়ণগঞ্জঃ- সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকান্ড অমান্য করায় নারায়ণগঞ্জে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর নির্দেশনায় শনিবার দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা সহ সকলকে সচেতন করেন মাহমুদা জাহান।

 

 

অভিযানে শহরের চাষাড়া, খানপুর, কালিরবাজার, আমলাপাড়া, ফলপট্টি, দিগু বাবুর বাজারে সরকারের আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব মেনে না চলা,

 

নিত্যপণ্যের বাইরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঠিক রাখতে ৬ জনের কাছ থেকে জরিমানা আদায়সহ তাদেরকে করোনার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে কঠোরভাবে সচেতন ও হুশিয়ার করা হয়।

 

 

 

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনসাধারণকে লকডাউনকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করতে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে নারায়ণগঞ্জে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD