রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ডিপোতে নেওয়া হচ্ছে মেট্রোরেলের কোচ

সংবা নারায়ণগঞ্জঃ- জাপান থেকে আসা মেট্রোরেলের কোচগুলো ডিপোতে নেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। এরই মধ্যে একটি কোচ লরিতে করে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

জেটিতে থাকা ছয়টি কোচের মধ্যে আজ চারটি ডিপোতে নিয়ে যাওয়া হবে। বাকি দুটি কোচ নামিয়ে আগামীকাল শুক্রবার ডিপোতে নেয়া হবে বলে জানা গেছে।গতকাল বুধবার বেলা ৩টার দিকে দেশের মেট্রোরেলের প্রথম সেটের ছয়টি কোচ নদী পথে দিয়াবাড়ি ডিপোসংলগ্ন ঘাটে পৌঁছায়।

 

গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়।

 

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুইদিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।

 

 

 

এর আগে, গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD