শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

সংবাদ নারায়ণগঞ্জ:- নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে না পারলেও এবার যথারীতি থাকছেন মুশফিক।

এছাড়া পারিবারিক কারণে আগের সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সমস্যা কাটিয়ে তিনিও দলে ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোনো ম্যাচেই সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন। এই সিরিজে তাকে স্কোয়াডেই রাখেননি নির্বাচকরা।

আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD