রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:-  ফতুল্লায় লিটন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

(২৮ আগস্ট) শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

লিটন হবিগঞ্জের পাহাড়পুর এলাকার গৌর মনিরের ছেলে।তিনি ফতুল্লা স্টেডিয়ামের পশ্চিম পাশে সুপার স্টার বাল্ব কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্বৃত্তরা হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD