রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বুড়িগঙ্গা নদীতে পড়ে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে এক বাল্কহেড থেকে আরেক বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে আতিফ আফনান (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।

(১৬ অক্টোবর) শনিবার সকাল ১০টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেস্টর ঘাটে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করেছেন।

নিখোঁজ আতিফ আফনান লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ির শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করতো। সেই সঙ্গে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, ‘আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদরাসায় চলে আসে। আজও আগেই আসছে। সকাল ৯টায় সে মাদরাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে আসে। এরপর একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায় সে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আফনান সাঁতার জানতো না।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছাত্রটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD