সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

বন্দরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ৫ পরিক্ষার্থী আহত

সংবাদ নারায়ণগঞ্জঃ- বন্দরে এনা পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি উল্টে চালকসহ ৫ দাখিল পরিক্ষার্থী আহত হয়েছে ।  (২৩ ফেব্রুয়ারি) রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত হলো- সিএনজি চালক শহিদুল্লাহ, দাখিল পরিক্ষার্থী-মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা। আহতরা সোনারগাঁ উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে আহত সিএনজি চালক শহিদুল্লাহ জানান, সোনারগাঁ উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থীকে তাহেরপুর পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হই। সকাল ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে পৌঁছালে, দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব ১৫-২০৪৭) পেছন দিক দিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজি রাস্তা সাইডে উল্টে গিয়ে ৫ পরিক্ষার্থী আহত হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত সকলকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। তবে আহত ৫ জনের আশঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD