শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী

নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান স্বপনের নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাসুম।

(২১ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটনের নির্দেশে নৌকা প্রতীকের পক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফতুল্লা মডেল থানা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মাসুম বলেন, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই লুৎফুর রহমান স্বপন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, তিনি বর্তমানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবেসে নৌকা প্রতীক দিয়েছেন, এবং আমাদের নেতা একেএম শামীম ওসমানের আস্থাভাজন তিনি তাই আমরা তার জন্য নিরলস ভাবে কাজ করছি। যাতে তিনি আগামী ২৬ শে ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে বিশাল ভোটে জয়লাভ করতে পারে। এবং অত্র ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD