শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

নির্বাচিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জাকির প্রধানের দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড মেম্বার পদে জাকির প্রদান জয়লাভ করায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

(২৬ ডিসেম্বর) ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এলাকাবাসী এ দোয়া মাহফিল আয়োজন করে।

দোয়া মাহফিল পূর্বে নব নির্বাচিত মেম্বার জাকির প্রধান এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ জয় আমার নয় এই জয় আপনাদের সবার। আমি সবাইকে সাথে নিয়ে ২নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করব। সবাই আমার পাশে থাকবেন।

তিনি আরো বলেন, আমি আজ মেম্বার পদে জয়লাভ করতে পেরেছি শুধুমাত্র আমার নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর কারণে। তিনি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি আজ মেম্বার পদে জয়লাভ করতে পারতাম না। পাশাপাশি আমি আমার বড় ভাই আব্দুর রাজ্জাক টিক্কা ভাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নির্বাচন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের নির্দেশনা মত সব সময় আমার পাশে থেকে আমার নির্বাচনী প্রচারণা করেছেন। তাই তাকে আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের প্রতিষ্ঠিত বেসিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে যারা আমার পাশে থেকে কাজ করেছেন।

এ সময় দোয়া মাহফিলে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD