সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সংবাদ নারায়ণগঞ্জ, ফতুল্লার মাসদাইর এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।

(২৩ জানুয়ারি) রবিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন প্রতিবেশীরা।

জানা যায়, মাসদাইর কবরস্থান এলাকার এ এস টাওয়ার নামে এক বাড়ির নিচতলায় ঘটে এ ঘটনা। এ সময় বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বন্ধ ঘরে কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় মোস্তফা কামাল আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে উনি দগ্ধ হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD