বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জ থেকে গার্মেন্টসকর্মী ‘আমান আলী’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার সকালে চৌধুরীবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

(৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি আশরাফুল কুমিল্লার হোমনার আসাদপুর দড়িকান্দি এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গত ২৮ জানুয়ারি বন্ধুদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী আমান আলী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গতকাল (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা (যার নং- ০৯) দায়ের করেন।

পরে তাকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। আসামি আশরাফুলকে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD