রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জ থেকে ৪ হাজার ২৫০ ইয়াবাসহ সেনোয়ারা বেগম নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩।

(১৩ ফেব্রুয়ারি) রোববার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃত রোহিঙ্গা সেনোয়ারা বেগম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী আহম্মদের মেয়ে। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে কাঁচপুর ব্রিজ হয়ে ঢাকা অভিমুখে ভ্যানিটি ব্যাগের ভেতর ইয়াবার চালান নিয়ে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD