সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ঝগড়ার প্রতিশোধ নিতে গিয়ে নিজেই খুন

সংবাদ নারায়ণগঞ্জ:- দেড় বছর আগে ঝগড়া হয়েছিল কুমুদিনী ও দেওভোগ এলাকার যুবকদের মধ্যে। সে ঝগড়ার প্রতিশোধ নিতে লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করতে গিয়ে মো. মাহফুজ নামে এক যুবক উল্টো নিজেই ছুরিকাঘাতে খুন হয়েছেন।

(১১ মার্চ) শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিনাবাজারের টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ শহরের খানপুর বৌবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পূর্বের কোনো দ্বন্দ্বের জেরে মাহফুজের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে যায়। সেখানে প্রতিপক্ষের লোকজন মিলে মাহফুজকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, যারা মাহফুজকে ডেকে নিয়ে গিয়েছিল তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD