সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

আমরা আন্দোলন করছি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, জিলানী

সংবাদ নারায়ণগঞ্জ:- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা লড়াই করছি মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।

বুধবার (৫ জুন) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার স্বেচ্ছাসেবক দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা হতাশ নই। আমরা একটা রাজনৈতিক দল করি। একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না।

নতুন করে পালানো শুরু হয়েছে উল্লেখ করে জিলানী বলেন, ‘ফখরুদ্দীন ও মঈন ইউ আহমেদের ওপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। তারা কিন্তু বাংলাদেশে নেই; পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। নতুন করে পালানো শুরু হয়েছে। এরইমধ্যে ১৮ সালে যাদের ওপর ভর করে নির্বাচন করেছিল, সেই কুশীলব জেনারেল আজিজ পালাবার পথ খুঁজছে। আরেকজন এরইমধ্যে পালিয়েছে। সুতরাং আমাদের হতাশার কিছু নেই।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী জনগণের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। শেখ হাসিনার নির্যাতনের ভয় দেখিয়ে বাংলাদেশ ত্যাগ করাতে পারবে না। আমরা বাংলাদেশেই থাকবো।’

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, ছালমা সুলতানা সুমা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, মোহাম্মদ উল্লা চৌধুরী ফয়সাল, আনোয়ার হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা, সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব ও মহানগর সদস্য সচিব মমিনুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD