বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের উদ্দেগ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৪ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লা বাজার এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের সভাপতিত্বে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দল নেতা হারুনুর রশীদ ও শেখ মোঃ তামিমের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দল সভাপতি আনোয়ার সাদাত সায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল হাসান লিটন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান ফকির,যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইন।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার,জেলা স্বেচ্ছা সেবক দল নেতা হানিফ মোল্লা,কামরুল হাসান,সেলিম মিয়া,হযরত আলী,নাঈম মোল্লা সহ থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD