মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

(১০ যে) মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিকশাচালক ৪৫ বছর বয়সী আনোয়ার হোসেন, তার স্ত্রী ৪০ বছরের রুজিনা বেগম, বড় ছেলে ১৫ বছরের মোহাম্মদ রুহান ও ছোট ছেলে ১২ বছরের রুমান। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলম হোসেন জানান, ভবনের পাশ দিয়ে যাওয়া গ্যাসের লাইন লিকেজ হয়ে নিচতলার একটি ঘরে গ্যাস জমাট বাঁধে। এ সময় দগ্ধদের মধ্যে কেউ বৈদ্যুতিক সুইচ অথবা ম্যাচ দিয়ে আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের চারজন দগ্ধ হন।

দগ্ধ রোজিনা বেগম বলেন, ভোরে হঠাৎ বাসার ভেতরে বিস্ফোরিত হয়। জেগে দেখি ঘরে আগুন জ্বলছে। আগুন মুহূর্তেই তাদের শরীরে লেগে যায়। ঘুমন্ত অবস্থা থেকে স্বামী-সন্তানদের তুলে দৌড়ে বাড়ির বাইরে বের হই। ততক্ষণে চারজনই ঝলসে যাই।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রুমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD