রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক দলের দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৩০ মে) সোমবার দুপুরে পাগলা তালতলা এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরন করা হয়।

ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম টিটু সদস্য সচিব ফতুল্লা থানা বিএনপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমান খোকা, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহামুদ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জালাল হাওলাদার।

সার্বিক তত্ত্বাবধায়নে মোঃ আনোয়ার হোসেন মিন্টু, মোঃ আরিফ হোসেন, নাঈম আহমেদ আকবর, মোঃ মামুন খাঁন, মোঃ আলমগীর, মোঃ বিল্লাল হোসেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD