রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৪ জুন) শনিবার দুপুরে পাগলা নয়ামাটি এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম টিটু সদস্য সচিব ফতুল্লা থানা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব লুৎফর রহমান খোকা, সদস্য-সচিব ফতুল্লা থানা যুবদল সালাউদ্দিন রানা, সভাপতি বক্তাবলী ইউনিয়ন বিএনপির আকবর আলী সুমন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রতন, ফতুল্লা থানা বিএনপি নেতা হাজী শহীদুল্লাহ, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি সুনামগঞ্জ জেলা যুবদল তরিকুল ইসলাম তারেক, সাবেক সহসম্পাদক নাঃগঞ্জ জেলা যুবদল আনিসুর রহমান, কুচিপুড়ি ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মাদবর, ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম লাভলু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনসহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।