মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

অবশেষে নিজের স্বার্থ হাসিল করলেন জসিম উদ্দিন

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে নিজের স্বার্থ হাসিল করে নির্বাচন পরিচালনা কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন।

গত (১৮ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, তাইজুদ্দিন তাজু ও জসিম উদ্দিনকে চোর আখ্যায়িত করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন বানচাল করতে বিক্ষোভ মিছিল করেন। কিন্তু সেই পরিচালনা কমিটির সাথেই এসে আবার তিনি যোগ দিলেন।

এদিকে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের এমন কর্মকাণ্ডে দিশেহারা ব্যবসায়ীরা ভোটারা।

কুতুবপুর ইউনিয়ন এক আওয়ামী লীগ নেতা বলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির নির্বাচন পন্ড করতে কত কিছুই না করলেন। অবশেষ যাদেরকে চোর আখ্যায়িত করলেন যাদের বিরুদ্ধে তিনি বিক্ষোভ মিছিল করলেন আবার তাদের সাথেই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন। এতে বোঝা যায় জসিম উদ্দীনকে নির্বাচন পরিচালনা কমিটিতে না রাখায় তিনি বহিরাগতদের নিয়ে নির্বাচন বানচাল করতে এমন কাজ করেছে। আমার মনে হয় তার কোন লজ্জা শরম নেই। যদি তার লজ্জা শরম থাকতো তাহলে যাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আবার তাদের সাথে এসে নির্বাচন পরিচালনা কমিটিতে যোগ দিতেন না।

অপরদিকে পাগলা বাজার ব্যবসায়ীরা বলছেন, জসিম উদ্দীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার দ্বারা এমন কর্মকাণ্ড আমরা কিছুতেই মানতে পারছি না। তিনি আমাদের এই সুন্দর নির্বাচনকে বানচাল করতে নির্বাচন পরিচালনা কমিটিকে চোর আখ্যায়িত করে রাস্তায় মিছিল করেছেন। তিনিতো ভদ্রলোক তাহলে চোরদের সাথে তিনি কি করবেন। মূলত আমাদের মনে হয় তার প্রার্থীকে বিজয়ী করতেই চিনি এসব নাটক সাজিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD