বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাস উল্টে আহত ১০

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।

(৩ অক্টোবর) সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলিম্পিক কাটার পিপাসা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে মতলব এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯০৪৯) ও মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-১১-৫৫৬০) ধাক্কা দেয়। এসময় অন্তত ১০জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে কাঁচপুর হাইওয়ে থানার অ্যাম্বুলেন্সে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD