সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নৃত্যশিল্পীকে গণধর্ষণের শিকার হয়েছে।

(১৩ অক্টোবর) বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে।

গত ১২ (অক্টোবর) বুধবার সন্ধ্যায় সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি এলাকার বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) এর জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ভুক্তভোগী ওই নৃত্যশিল্পী।

অনুষ্ঠানে শেষে রাত একটার দিকে বাড়ি ফেরার পথে ওই নৃত্যশিল্পির সাথে থাকা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয় ৭ জনের একটি সংঘবদ্ধ দল। পরে তাকে আটকে রেখে নৃত্যশিল্পীকে পালাক্রমে ধর্ষণ করে।

খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬) নামে লম্পটকে গ্রেপ্তার করে।

এ সময় বাকি ৩জন পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ৭জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD