বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. তোফাজ্জল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

(১৬ অক্টোবর) রোববার দুপুরে রাজধানীর আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়।

এর আগে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হাজী কফিল উদ্দিনকে নিজ মার্কেটের সামনে গুলি করে হত্যার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, ঘটনার পরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিগণ আত্মগোপনে চলে যান। ১৯ বছর ধরে পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD